সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ৩৯ টি মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু | চ্যানেল খুলনা

রামপালে ৩৯ টি মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু

রামপাল উপজেলার ৩৯ টি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা শুরু হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য অসীত বরণ কুণ্ডু জানান, শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য বিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আসা করি শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং সাবান পানি দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। এ জন্য প্রতিটি মন্দিরে ১০ জন করে সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তবে হুড়কার গোনাবেলাই, মন্দির, ভ্যাকোটমারী মন্দির ও গিলা তলা মন্দির এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির দাবী জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, পুলিশ ও আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।