সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ’র সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

গত ৩ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে শামীমকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। সভাশেষে কলেজের জমি পর্যবেক্ষন করেন শামীমুর রহমান এবং কলেজের সকল শিক্ষকবৃন্দ।

জমি পর্যবেক্ষন শেষে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৭ বছর আওয়ামী লীগের লোকজন কলেজের দোকান ভাড়া না দিয়ে দখল করে ভোগ করছে। এছাড়া অন্যায়ভাবে আওয়ামী লীগের লোকজন কলেজের জমি দখল করে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছে। এখন আর আওয়ামী লীগ নেই। অতএব, জোর করে সরকারি সম্পদ ভোগ করা যাবে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমাদের কলেজের সম্পত্তি উদ্ধার করবো।

তিনি আরো বলেন, অতীতের সব গ্লানি মুছে ফেলে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরবন মহিলা কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা কলেজের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা চালাব। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আশাকরি অল্প সময়েই সুন্দরবন মহিলা কলেজ বাগেরহাটের মধ্যে একটি মডেল কলেজে পরিনত হবে।

এসময় তার সাথে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।