সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে শিশুকে বলাৎকারের চেষ্টা; থানায় অভিযোগ | চ্যানেল খুলনা

রামপালে শিশুকে বলাৎকারের চেষ্টা; থানায় অভিযোগ

রামপালে ১২ বছর বয়সের এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে ও বলাৎকারের শিকার শিশুর পরিবার জানায়, উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ এলাকার জনৈক বাসিন্দার ১২ বছর বয়সের শিশু ছেলে ইসলামাবাদ চন্ডিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। বুধবার মাগরিবের নামাজ শেষে সাড়ে ৭টার দিকে শিশুটি বাড়ীতে ফেরার সময় একই এলাকার ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার দফতরি মোঃ মহাব্বত আলী শেখ (৫৫) মাদ্রাসার গেইট থেকে তাকে গুইসাপ দেখানোর কথা বলে মাদ্রাসার ভিতরে নিয়ে যায়। এরপর তাকে মাদ্রাসার পূর্ব পাশের বিল্ডিংয়ের একটি রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় মহাব্বত। এ সময় মহাব্বত শিশুটির পরনের কাপড়চোপড় খুলে ফেলে বলাৎকারের চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে শিশুটির ডাক চিৎকারে লোকজন ছুটে এলে মহাব্বত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা বৃহস্পতিবার সকালে থানায় একটি অভিযোগ দিয়েছেন। শিশুর পিতা জনৈক ব্যক্তি বলেন, মহাব্বত শুধু আমার ছেলের সাথে নয়, এর আগেও এমন কাজ অনেকের সাথে ঘটিয়েছে। অদৃশ্য শক্তির বলে সেগুলো স্থানীয়ভাবে মিট মিমাংসা করে ফেলে মহাব্বত। তিনি আরো বলেন, এর আগে এমনই একটি ঘটনা ঘটিয়ে ৫০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন এই মহাব্বত। সে আমার ছেলের সাথে যা করেছে আমি এর উপযুক্ত বিচার চাই।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দিন বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।