সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ | চ্যানেল খুলনা

রামপালে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রামপাল উপজেলা পরিষদের অর্থায়নে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ব্যাগ বিতরণ করা হয়।

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কিশোর কুমার বালা’র সভাপতিত্বে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, উপজেলা শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, উপজেলা ইউআরসি অফিসার বাবলু রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নানসহ বিদ্যালের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

এ সময় বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।