সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী | চ্যানেল খুলনা

রামপালে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী

কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রতিপালনে রামপালে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। কঠোর লকডাউনের প্রথম দিনে সেনা বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহলে রয়েছে। তাদের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। তিনি বলেন, লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক করা হচ্ছে। শুধুমাত্র জরুরী সেবায় নিয়োজিত যান চলছে আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান খোলা রয়েছে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে। বাকী সব বন্ধ রয়েছে। তারপরও কেউ যদি বিধিনিষেধ উপেক্ষা করে তার বিরুদ্ধে বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সকাল থেকে সেনা বাহিনীর সদস্যরা উপজেলা সদর, ভাগা, ফয়লা, গিলাতলাসহ বিভিন্ন এলাকায় টহল দেয়ায় রাস্তাঘাট ফাঁকা। তাই লোক সমাগম কম দেখা গেছে। দুই একজনকে দেখা গেলেও তারা মাস্ক পরাসহ বিধি নিষেধ মেনেছেন দেখছি। এছাড়া ইউনিয়ন পর্যায়েও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বর ও রাজনীতিকদের দায়িত্ব দেয়া হয়েছে। তারাও তা সঠিকভাবে পালন করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।