সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু'র জন্ম শত বার্ষিকী পালন | চ্যানেল খুলনা

রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু’র জন্ম শত বার্ষিকী পালন

রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ভোর ৬ টায় ২১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ  মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শোভন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আ. জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আ. ওহাব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জিয়াউল হক, পিআইও মো. মতিউর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।