সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে বিএনপি নেতা মজনু'র দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল | চ্যানেল খুলনা

রামপালে বিএনপি নেতা মজনু’র দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল

রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মল্লিক মিজানুর রহমান মজনু’র জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার ফয়লাহাট কামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যাক নেতাকর্মী ও এলাকাবাসী মরহুমের জানাযায় শরীক হন। এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবলা, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর আলম, সদস্য মনজুর মোর্শেদ স্বপন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, ফকিরহাট বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল করীম কালাম, মোল্লারহাট বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি আ. হালিম খোকন। বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, মানজুরুল হক রাহাদ প্রমুখ। জানাযায় বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত থেকে । উল্লেখ্য, মল্লিক মিজানুর রহমান মজনু দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার সকাল ১০ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।