সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে বিএনপি নেতা ফরিদুল ইসলামের ঈদ পুণর্মিলনী | চ্যানেল খুলনা

রামপালে বিএনপি নেতা ফরিদুল ইসলামের ঈদ পুণর্মিলনী

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিএনপির নেতাদের সাথে এক ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান করেন। মঙ্গলবার দিনব্যাপী রামপাল ও মোংলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে ঈদ পুণর্মিলনী এবং মতবিনিময় সভা করেন। এর পূর্বে রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক প্রার্থী মোস্তফা কামাল পাটোয়ারী হালিম এর আমন্ত্রণে ফয়লাস্থ কার্যালয়ে ঈদের দিন বিকাল ৪ টায় আলোচনা সভা শেষে তার বাড়িতে এক নৈশভোজের আয়োজন করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বড়দিয়াস্থ কার্যালয়ে নেতা কর্মীদের সাথে সাংগঠনিক বিষয়ে খোঁজ খবর নেন এবং সুসংগঠিত থাকার উপর জোর দেন। এ সময় রামপালের আহবায়ক প্রার্থী মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক দপ্তর সম্পাদক ও সদস্য সচিব প্রার্থী জাহিদুর রহমান, শেখ আব্দুল্লাহ আজমী, ফকির আবু জাফর, নুরুল্লাহ খোকন, শেখ মোতাহার হোসেন, আলতাপ হোসেন বাবু, মুজিবুর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, শাহাজালাল গাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর কবির বাচ্চু, ছাত্র দলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম সোভন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।