সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, সাব ইন্সপেক্টর রিফাজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি সাবেক শেখ আসাদুজ্জামান(আসাদ), ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার ও রামপাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ এম আতিয়ার রহমান।

এ বছর রামপাল উপজেলার ৩৭ টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। সকল মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি পূজা নির্বিঘ্নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোন প্রয়োজনে পূূজা উদযাপন পরিষদের পাশে থাকবে বলে ঘোষণা দেয়া হয়।

সভায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।