সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে পঙ্গু জাবের পরিবারকে বিস্তার ট্রাষ্টের অর্থায়নে সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

রামপালে পঙ্গু জাবের পরিবারকে বিস্তার ট্রাষ্টের অর্থায়নে সহায়তা প্রদান

“শুভকর্ম জীবনকে মৃত্যুহীন করে” এমন শুভ উদ্যোগ নিয়ে অসহায় হতদরিদ্র মানুষদের আর্থিকভাবে সাবলম্বি করার লক্ষ্যে বিস্তার ট্রাষ্ট নামের একটি সংগঠন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রামপালে একটি অসহায় হতদরিদ্র পঙ্গু দুঃস্থ পরিবারকে আর্থিকভাবে সাবলম্বি করার জন্য উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় বিস্তার ট্রাষ্টের অর্থায়নে
ও প্রেসক্লাব রামপাল এর সর্বিক সহযোগীতায় উপজেলার বড়কাটালী গ্রামের পঙ্গু জাবের হোসেনকে একটি চায়ের দোকানের সকল প্রকার মালামালসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম,এ সবুর রানা, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার
দেলোয়ার হোসেন, প্রেসক্লাব রামপাল এর সাঃ সম্পাদক এ এইচ নান্টু, সাংবাদিক মল্লিক মোতাহার হোসেন, সুজন মজুমদার, মোঃ মেহেদী হাসান, পেড়িখালী ইউনিয়নের ৮নং ওযার্ডের ইউপি সদস্য সেলিম রেজা কাজল, মোল্যা হাফিজুর রহমান, মোঃ সোলায়মান, মোঃ হাবিবুর রহমান, নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ। এসময় প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম,এ সবুর রানা বলেন, দুঃস্থদের সাবলম্বি করার জন্য এধরনের সহায়তা অব্যহত থাকবে। তিনি এমন মহৎ কর্মে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য বিস্তার ট্রাষ্টটি পরিচালনা করেন
প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ শহিদুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।