সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন | চ্যানেল খুলনা

রামপালে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

রামপাল উপজেলা ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সাদীর সঞ্চালনা বক্তব্য রাখেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা মিলি, সাবেক ভাইস চেয়ারম্যান মো. হামিম নুরী, সাবেক ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, বাশঁতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ সকল ইউপি চেয়ারম্যানগণ। এ ছাড়াও উপজেলার ১০ ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি/ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতা নেত্রী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।