সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা | চ্যানেল খুলনা

রামপালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের রামপালে সমজিৎ বালা (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সমজিৎ বালা উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সুরেন্দ্রনাথ বালার ছেলে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৫.০০ টার দিকে বড়নবাবপুর গ্রামের নিজের বসত ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার সময়ে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে ছিল। তার পরিবারের লোকজন সমজিৎকে ফোনে না পেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। বিষয়টি সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সমজিৎ কে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রামপাল থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তার ময়না তদন্তের ব্যবস্থা করে।

যুবকের আত্মহত্যার খবর জানতে পেরে নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার সমজিৎ এর বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস এ প্রতিবেদককে জানান, গতকাল উজলকুড় ইউনিয়নের বড়নবাবপুর গ্রামের সমজিৎ বালা নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।