সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে কিশোরী ধর্ষণ মামলার চুড়ান্ত রিপোর্ট প্রদান | চ্যানেল খুলনা

রামপালে কিশোরী ধর্ষণ মামলার চুড়ান্ত রিপোর্ট প্রদান

রামপাল প্রতিনিধি:: রামপালে কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ ও ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার চুড়ান্ত রিপোর্ট দিয়েছে পুলিশ। এক মাস ১০ দিনের মধ্যে গত সোমবার বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে তদন্তকারী কর্মকর্তা রামপাল থানার এসআই আবুল বাশার দুই জন আসামির বিরুদ্ধে এ চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন। মামলা সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার বড়কাটালী গ্রামের জনৈক মুদি দোকান্দারের কিশোরী কণ্যা (১৩) কে গত ১৯ অক্টোবর সকালে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে। এ ঘটনায় ২০ অক্টোবর ভিকটিমের বোন জুথিমনি বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেন। আসামিরা হলো সাতক্ষীরা জেলার আশাসুনি থানার সুভদ্রাকাঠির ইয়াছিন সানার পুত্র ইলিয়াস সানা (৩৫) ও রামপাল থানার বড়কাটালী গ্রামের হাসেম শেখের পুত্র মাহারুন শেখ (৩৫)। পরে খুলনার র্যা – ৬ ও রামপাল থানা যৌথ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া থানার রানাই পালপাড়ার মনা পালের বাড়ি থেকে দুই আসামিসহ ওই কিশোরীকে উদ্ধার করে। পুলিশ কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন ও আদালতে জবানবন্দি এবং তদন্ত শেষে আদালতে চুড়ান্ত রিপোর্ট পেশ করেন।#

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।