সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালের বাঁশতলী ইউনিয়ন পরিষদের ৭ শতাধিক পরিবারকে নগত অর্থ প্রদান | চ্যানেল খুলনা

রামপালের বাঁশতলী ইউনিয়ন পরিষদের ৭ শতাধিক পরিবারকে নগত অর্থ প্রদান

বাগেরহাটের রামপালে উপকূলীয় অঞ্চলের ঘুর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগত অর্থ প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় উপজেলার বাঁশতলী ইনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব ও সচেতনতা বজায় রেখে ঘুর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত দুস্থ ও গরীব পরিবারের মাঝে এই নগত অর্থ বিতরণ করা হয়েছে। খুলনা সিটির মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র তত্বাবধায়নে পাঁচশত টাকা করে মোট ৭ শতাধিক পরিবারের মাঝে ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগত অর্থ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ট্যাগ অফিসার শেখ মোঃ হাবিবুর রহমান, ইউপি সচিব, শিবপদ পাল, ইউপি সদস্য, শেখ আবুল কাশেম, শেখ আবু তালেব, রেজাউল কুদরতি, হাওলাদার বুলবুল আহমেদ, মল্লিক মিজানুর রহমান, ফকির নজরুল ইসলাম মুক্ত, শেখ মুজিবুর রহমান, শেখ হারুত আলী, শিকদার জিয়াউর রহমান ও মহিতুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী জানান, করোনার জন্য ঘুর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত দুস্থ ও গরীব পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ও লোকসমাগম বেশি না হয় এর জন্য ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডকে আমরা তিন তিনটি ওয়ার্ডে ভাগ করে তিনদিনে আমাদের কার্যক্রম পরিচালনা করি। মূলত সরকারি বিধিনিষেধ মেনে আমরা এই কার্যকালাপ হাতে নিয়েছি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।