সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজশাহী-ঢাকা রুটে টিকিট বিক্রি শুরু | চ্যানেল খুলনা

রাজশাহী-ঢাকা রুটে টিকিট বিক্রি শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃদুইদিন বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। শনিবার বিকাল থেকে পাওয়া যাচ্ছে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের আগাম টিকিট। মিলছে আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেসের টিকেটও।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ধূমকেতু ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, গত দুইদিন আগাম টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে শনিবার বিকাল থেকে আন্তঃনগর ট্রেন বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়েছে। সন্ধ্যায় শুরু হয় পদ্মা এক্সপ্রেসের টিকিট বিক্রি। আজ সকাল থেকে ধুমকেতু এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়েছে।

তিনি বলেন, ১ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলের টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন আসছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলের ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের নতুন করে আসন বিন্যাস করা হয়েছে। এজন্য সাময়িকভাবে আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।