সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজনীতিতে বিএনপির ভয়াবহ দুর্দিন চলছে: কাদের | চ্যানেল খুলনা

রাজনীতিতে বিএনপির ভয়াবহ দুর্দিন চলছে: কাদের

নির্বাচনে জয়ী হওয়ার জন্য নয়, প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নেয়। এসব করে বিএনপি প্রকারান্তরে নিজেদের পায়ে কুড়াল মারছে। এসব মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন-
‘যখন মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা হয়, তখন বিএনপি প্রকাশ্যে একটি বাক্য বলারও সাহস দেখাতে পারে না, অথচ তাদের দলে নাকি মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। এমন অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।’

সরকার সমালোচনাকে ভয় পায় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায়।

বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন-
‘রাজনীতিতে বিএনপির ভয়াবহ দুর্দিন চলছে। তাদের রাজনৈতিক মনস্তত্ব এখন দুর্দশাগ্রস্ত। আপনারা হাতের তালু দিয়ে আকাশ ঢাকার অপচেষ্টা না করে বাস্তবতা মেনে ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হোন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ ও অর্থনীতি করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অর্জন করেছে ঈর্ষনীয় প্রবৃদ্ধি। গ্রাম হতে শহরের প্রতিটি সেক্টরে সরকারের উন্নয়ন দৃশ্যমান।

স্থানীয় সরকার নির্বাচনে দলের কোনও বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না বলে আবার স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহীদের মনোনয়ন দিলে তারা প্রশ্রয় পেয়ে যাবে। দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তাই এ বিষয়ে আওয়ামী লীগ অনেক কঠোর। তিনি বলেন, দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।

মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা,খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ আরও অনেকে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।