সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ | চ্যানেল খুলনা

রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

রাজধানীর যাত্রাবাড়ীর বাস ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) ও শারমিনের পাঁচ বছর বয়সী মেয়ে শাকিরা আহত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে মাতুয়াইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন বেগম (৩৭) ও মেয়ের স্বামী মো. রিয়াজুল ইসলাম (৪৮)। তাদের বাড়ি বরিশালের উজিরপুরে।

জানা গেছে, সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন তারা। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় সিএনজির।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।