সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজধানীতে চাকরি যাওয়ায় যুবকের আত্মহত্যাচেষ্টা | চ্যানেল খুলনা

রাজধানীতে চাকরি যাওয়ায় যুবকের আত্মহত্যাচেষ্টা

শেয়ারবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত এক যুবক চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশ।

রোববার মধ্যরাতে সবুজবাগ থানাধীন মধ্য বাসাবোর ১৮০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ওসি (তদন্ত) হাসনাত আবদুল্লাহ। তিনি টেলিফোনে যুগান্তরকে বলেন, ওই যুবকের নাম সাকিব বিন ফখরুদ্দীন। তার বাবার নাম সাদি মো. ফখরুদ্দীন। মধ্য বাসাবোর ওই বাসায় তারা থাকেন।

রোববার মধ্যরাতে পুলিশের ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’–এ ফোন করেন সাকিব (২৮)। বলেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আত্মহত্যা করার জন্য অনেক ঘুমের ওষুধ খেয়েছেন।

যুবকের অবস্থান জেনে তার সঙ্গে সংযোগ করে দেওয়া হয় সবুজবাগ থানা-পুলিশের। পরে পুলিশের একটি দল ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার পেট থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে। চিকিৎসার পর সাকিব এখন শঙ্কামুক্ত।

পুলিশ কর্মকর্তা হাসনাত আবদুল্লাহ জানান, সাকিব শেয়ারবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি চলে যাওয়ায় সাকিব অর্থসংকটে পড়ে যান। কয়েক মাস আগে তিনি বিয়ে করেছেন এবং তার স্ত্রী সন্তানসম্ভবা। এমতাবস্থায় চরম হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন সাকিব।

রাতে প্রচুর ঘুমের ওষুধ খেয়েছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। সাকিব তার ভুল বুঝতে পেরেছেন। তিনি বাঁচতে চান বলে পুলিশকে জানিয়েছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।