সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রমেকে ২৪ ঘণ্টায় ২১ ডেঙ্গুরোগী | চ্যানেল খুলনা

রমেকে ২৪ ঘণ্টায় ২১ ডেঙ্গুরোগী

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে।
এ নিয়ে রমেক হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭৬ জন পুরুষ, ১১ জন নারী ও ৫ জন শিশু।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৯ জুলাই থেকে ৩ আগস্ট (শনিবার) পর্যন্ত ১১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হলেও ২০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
রমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহিদুজ্জামান বলেন, ডেঙ্গু আক্রান্তদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। একটি নির্দিষ্ট ওয়ার্ডে সব ডেঙ্গু রোগীকে রেখে চিকিৎসার ব্যবস্থা করা গেলে ভালো হত।সেই সঙ্গে যে কোনো ধরনের জ্বর অনুভব হলে তাৎক্ষণিক নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু

শিক্ষিকাকে মারধরের পরও নেই মামলা, সেই কর্মীর নামে আছে গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।