সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহ মেডিকেল একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

ময়মনসিংহ মেডিকেল একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, মৃতদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. মহিউদ্দিন আরও জানান, করোনা ইউনিটে মৃতদের মধ্যে ময়মনসিংহের ১১ জন। টাঙাইরের তিনজন, গাজীপুরের তিনজন, নেত্রকোনার দুইজন ও একজন করে শেরপুর ও জামালপুরের।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৩৯২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪২টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২১ দশমিক ৩৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।