সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে ৭২টি মন্ডপে শারদীয় দুর্গাউৎসব অনুষ্ঠিত হবে | চ্যানেল খুলনা

শেষ মুর্হুতে চলছে রং তুলির কাজে ব্যস্ত ভাষ্কররা

মোড়েলগঞ্জে ৭২টি মন্ডপে শারদীয় দুর্গাউৎসব অনুষ্ঠিত হবে

এম.পলাশ শরীফ, বাগেরহাট থেকেঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে সনাতন ধম্বাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এবারে এ উপজেলায় ৭২টি মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দূর্গাউৎসব।
১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে মর্তলোকে মায়ের বাড়িতে দোলায় চড়ে দূর্গা দেবীর পৃথীবিতে আগমন ঘটেছে। তাই শেষ মুর্হুতে কারিগরবা রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৭২টি মন্দিরে মন্দিরে সাজ সজ্জার কাজ চলছে ভাস্কররা রং তুলিতে ব্যস্ত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, সরকারিভাবে বরাদ্ধ প্রতিটি মন্দিরের জন্য ৫শ’ কেজি করে চাল পাচ্ছেন পূজার আয়োজকরা।
বুধবার উপজেলা সভাকক্ষে এ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
এদিকে সরেজমিনে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বহরবৌলা, ঝান্টিপুর, পুটিয়া, বলভদ্রপুর, শ্রীপুর, জয়পুরসহ বিভিন্ন গ্রামের পূজা মন্ডগুলো ঘুরে দেখা গেছে ব্যাপক প্রস্তুতি।

এ সর্ম্পকে চেয়ারম্যান রিপন দাস বলেন, শারদীয় দূর্গাউৎসবকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারেও এ ইউনিয়নটিতে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি প্রতিটি মন্ডপে আয়োজক ও কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বক্ষনিক খোজ খবর নিচ্ছেন।
মহামারী করোনায় ভাইরাসের প্রতিকূলতার মধ্যেও পূজারিদের এ উৎসব কোথাও কমতি নেই বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, শারদীয় দূর্গাউৎসবে এ উপজেলায় ৭২টি মন্ডপের জন্য সরকারিভাবে বরাদ্ধ এসেছে ৩৯.৫ মেট্রিকটন চাল। প্রতিটি মন্ডবের জন্য ৫শ’ কেজি করে চাল ইতোমধ্যে বিতরণ করা শুরু হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন বলেন, দূর্গাউৎসবকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ, আনসার-বিডিপি, গ্রাম পুলিশ,  স্বেচ্ছাসেবক টিম মাঠে থাকছেন। সরকারি বরাদ্ধ ইতোমধ্যে পৌঁছে গেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।