সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে মারপিটের মামলায় শিক্ষক শ্রিঘরে | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে মারপিটের মামলায় শিক্ষক শ্রিঘরে

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে মশিউর হাওলাদার ওরফে সবুজ(৩৮) নামে এক শিক্ষককে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। একটি মারপিটের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। সবুজ ৯৫ নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
পুলিশ জানায়, জিউধরা ইউনিয়নের ৯৫নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বরইতলা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে সবুজের বিরুদ্ধে নন জিয়ার ২৭/২০ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই মামলাটির বাদি একটি কলেজের অবসারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে বাদির সঠিক নাম জানাতে পারেনি এসআই শিমুল।
এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে সোমাদ্দারখালী গ্রামের আবুল কালাম হাওলাদারের বসতবাড়ি, মৎস্যঘের দখল ও গাছপালা কর্তনের অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সংসদ সদস্য বরাবরে। সংসদ সদস্য বিষয়টি অনুসন্ধ্যান পূর্বক আইনানুগ ব্যবস্থার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোড়েলগঞ্জ সার্কেলকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক অভিযোগ রয়েছে এলাকাবাসির।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।