সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন

বাগেরহাটের মোড়েলগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের প্রতিনিধিরা। বুধবার বেলা ৭টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ,  প্রেসক্লাব স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে।
এছাড়াও সরকারি এসএম কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, প্রেস ক্লাব, উপজেলা স্কাউটস্, জাতীয় পার্টি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মিকাইল  ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা খানম এ সময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচী পালন করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।