সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে মনোনয়ন প্রত্যাশী মারুফ উর রহমানের পথসভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে মনোনয়ন প্রত্যাশী মারুফ উর রহমানের পথসভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে বহরবুনিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভা করেছেন কৃষক লীগ নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মারুফ উর রহমান জোমাদ্দার।
রোববার বিকেলে ৪টায় তিনি বহরবুনিয়ার ফুলহাতা বাজারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে ফুলহাতা পাবলিক লাইব্রেরী চত্ত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মো. মারুফ উর রহমান জোমাদ্দার বলেন, অবহেলিত ১১নং বহরবুনিয়া ইউনিয়নকে বাঁচাতে হলে উন্নয়নের বিকল্প নেই। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে পাল্টে দিয়েছে গ্রামীণ অবকাঠামো চিত্রপট। দূরভাগ্য বহরবুনিয়া ইউনিয়নে কোন উন্নয়নের ছোয়া লাগেনি।
এ ব্যার্থতা জনপ্রতিনিধিদের। আগামী নির্বাচনে পরিবর্তনতার মাধ্যমে উন্নয়ন ঘটাতে হবে। দল যাবে মনোনয়ন দিবে তার হয়ে সকলে এক যেগো নৌকার পক্ষে কাজ করতে হবে। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মফিজুল খান, ইউপি সদস্য জাহিদ হোসেন কচি, ছাত্রলীগ নেতা ফেরদৌস আহমেদসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।