সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে গভীর রাতে ৪টি বসত ঘরে অগ্নিসংযোগ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে গভীর রাতে ৪টি বসত ঘরে অগ্নিসংযোগ

মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে গভীর রাতে ৪টি বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের  ছোট কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে মোজাম সরদার, ইসমাইল সরদার, ছলেমান সরদার ও শামীম সরদারের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। গৃহহীন পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছে।
ক্ষতিগ্রস্থ মোজাম সরদারের স্ত্রী রাজিয়া বেগম ও ইসমাইল সরদারের স্ত্রী রেক্সোনা বেগম জানান, রাত ২টার দিকে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত  ওই সব ঘর থেকে সকলকে বের করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। তারা ঘরের মালামাল লুট করে ট্রলারে তুলে নিয়ে যায় বলেও রেক্সোনা বেগম দাবি করেন।
বংশগত বিরোধের কারনে ২০০১ সালে এনায়েত সরদার, ২০১৯ সালে সালাম সরদার ও চলতি বছরের গত ১২ আগস্ট সমজিদ থেকে বের হওয়া মাত্র গলায় ছুরি মেরে মফিজুল সরদারকে হত্যা করা হয়। এসব হত্যা মামলার কারনে ওই পরবারগুলো বহুদিন ধরে পুরুষ শূণ্য রয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।