সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাবুর্চি প্রত্যাহার | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাবুর্চি প্রত্যাহার

বাগেরহাটের মোড়েলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাবুর্চি শাহিনুর বেগমকে অব্যাহতি দেয়া হয়েছে। দায়িত্বে অবহেলা ও অসাদাচণের অভিযোগে মঙ্গলবার তাকে প্রত্যাহার করা হয়। প্রাইড সিকিউরিটি সার্ভিসেস(প্রাঃ)লিঃ এর নির্বাহী পরিচালক মো. বাদল মুন্সী স্বাক্ষরিত প্রত্যাহারপত্রে বিষয়টি নিশ্চিত হয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইন চার্জ ড. মোহা. মোখলেছুর রহমান।
জানা গেছে, শাহিনুর বেগম দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে খামখেয়ালীপনা করে আসছেন। পাশাপাশি সে প্রায়ই প্রশিক্ষনার্থীদের সাথে খারাপ ব্যবহার ও আচরণ করেন। এসব নানাবিধ অভিযোগের কারনে তাকে প্রাইড সিকিউরিটি সার্ভিসেস(প্রাঃ)লিঃ খুলনার এর পক্ষ থেকে একাধিকবার কাজে মনোযোগী ও নিষ্ঠাবান হবার জন্য সতর্ক করার হয়েছে। কিন্তু এতে তিনি কোন কর্ণপাত করেননি। আর এ কারনেই তাকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।