সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে আওয়ামী লীগে ৭ নেতাকর্মীর যোগদানের পর একজনের পদত্যাগ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে আওয়ামী লীগে ৭ নেতাকর্মীর যোগদানের পর একজনের পদত্যাগ

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা উপ-নির্বাচনে বারইখালী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদারের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি থেকে ৭  নেতাকর্মী আওয়ামী লীগের যোগদান করেন।
এরা হলেন পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন কাজী ওরফে (বাচ্চু), ইসাহাক হোসেন মন্টু, নাহিদুল ইসলাম মুন্সী, মো. বিপ্লব কাজী, রিফাত হোসেন রিপন, মো. রিপন কাজী আওয়ামীলীগে যোগদান করেন। উল্লেখ্য, বারইখালী ১নং ওয়ার্ড পৌরসভার এ ৭ জন আওয়ামী লীগে যোগদানের মধ্যে ৬ নম্বর তালিকা রয়েছেন মো. রিপন কাজী। কাজী রিপন জানান, (মার্চ মাস২০২০) এ আওয়ামী লীগে যোগদানের বিষয়টি আমি অবহিত নয়। শুধুমাত্র উপ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। আমি আওয়ামী লীগে যোগদানের বিষয়টি পত্রিকার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রত্যাহার করলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।