সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে পানির ট্যাংক বিতরণ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে পানির ট্যাংক বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুপেয় পানীয় জলের সংকট নিরসনে রোববার সকালে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আয়নাল হোসেন খান, বারইখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সুখরঞ্জন হালদার, মোড়েলগঞ্জ প্রেস ক্লাব সবাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
বেসরকারি সংস্থা রাজটিক এর বাস্তবায়নে অনুষ্ঠিত বিতরণীতে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমির হোসেন,তরুন সংঘ ক্লাবের সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ওয়াকার্স পার্টি উপজেলা সাধারণ সম্পাদক আঃ ছালাম হাওলাদার, ধানসাগর ইউনিয়ন গ্রাম আদালত সহাকারী কারিমা আকতার প্রমুখ।

অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুপেয় পানীয় জলের সংকট নিরসন প্রকল্পের বাস্তবায়নে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা রাজটিক সমন্বয়কারী আবুল কালাম খান।
বারইখালী ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা আমীর আলীর স্ত্রী সাফিয়া বেগম ও একই ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মোল্লার পুত্র টুকু মোল্লা পানির ট্যাংক গ্রহন করেন। এ ইউনিয়নের আরো ৯ জনকে এ পানির ট্যাংক বিতরণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।