সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে অবৈধ মৎস্য ঘের নেপথ্যে দখলদাররা, ৫শ’ বিঘা জমিতে ফসল হয়নি | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে অবৈধ মৎস্য ঘের নেপথ্যে দখলদাররা, ৫শ’ বিঘা জমিতে ফসল হয়নি

বাগেরহাটের মোড়েলগঞ্জে অবৈধ ঘের ব্যবসায়ীদের দখলদারদের উৎখাতের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন জমির মালিকেরা। বহরবুনিয়া গ্রামে প্রায় ৫শ’ বিঘা জমিতে পানি তুলে রাখায় ধান চাষ করতে পারেনি জমির মালিকেরা। “মাছ চাই না ধান চাই নিজ জমিতে ফসল ফলাতে চাই”। বর্তমান শীত মৌসুমেও পানি আটকে রাখা হয়েছে ওই জমিতে।
এ ঘটনার প্রতিবাদে জমির মালিকরা রবিবার বেলা ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জমির মালিক মো. সুলতান হাওলাদার, খালেক হাওলাদার, সালেহ আহম্মেদ, নুরুল আমিন, মনিতোষ মন্ডল, মিজানুর হাওলাদার, রনজিদা বেগম, নাছিমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের জমি জবর দখল করে ঘের ব্যবসা করছে প্রভাবশালী বহিরাগতরা। আমরা জমিতে নামতে পারিনা। ধান ফলাতে পারিনা। অনেকে জমির মায়া ত্যাগ করে এলাকা ছেড়ে চলে গেছে।
এ বিষয়ে দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘বহরবুনিয়া গ্রামে ৭-৮ বছর ধরে ৫শ’ বিঘা জমি জোরপূর্বক দখল করে মাছ চাষ করছে একটি প্রভাবশালী মহল। এর ফলে জমির মালিক ও কৃষকেরা জমিতে ধান চাষ করতে পারছেনা। অনেকে নি:শ্ব হয়ে জমির মায়া ত্যাগ করে এলাকা ছেড়ে চলে গেছেন’।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, জমির মালিকদের অভিযোগ পেয়েছি। দ্রæত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।