সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জের আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রতিবন্ধী কিশোরীধর্ষন; ধর্ষক গ্রেফতার | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জের আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রতিবন্ধী কিশোরীধর্ষন; ধর্ষক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্প থেকে বৃহস্পতিবার সকালে ধর্ষন মামলার আসামী ধর্ষক বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বাবু শেখ(৩০) আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মোবারেক শেখের পুত্র । ধর্ষিতার ভাই জয়নাল আবেদিন বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা জয়নাল আবেদিন বাদি একজন ভ্যানচালক দিনমজুর। মা ন্বরুপজান বিবি ভূমি অফিসের সামনে চা-বিস্কুট দোকানী। তার বাক প্রতিবন্ধী বোনকে (১৯)একই প্রকল্পের বাসিন্দা বাবু শেখ দীর্ঘদিন ধরে নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছে। তার কুপ্রস্তাবে রাজি হয়নি বাক প্রতিবন্ধী বোন। ঘটনার দিন রাত ২৬ মে মঙ্গলবার রাত ৮ টার দিকে তার বাক প্রতিবন্ধী বোন প্রতিবেশী শিরিন বেগমের ঘরে পিয়াজ ধার নিয়ে ঘরে ফিরছিল। এসময় পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা বাবু শেখ জোর করে প্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে টেনে নিয়ে ধর্ষন করে।
থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম জানান, মামলার দায়ের পরপরই বাবুকে আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।