সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা | চ্যানেল খুলনা

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চন্দ্রিমা এলাকার ১২ নম্বর হাক্কার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন ডিএপমির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, নিহত যুবকের নাম ইয়ামিন (২৩)। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। একই ঘটনায় গুরুতর আহত ফাহিম (২৪) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়িও ভোলার লালমোহনে।

ঘটনার বিষয়ে তিনি বলেন, মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে দুজনকে ধরে পিটুনি দেয় স্থানীয় জনতা। এতে তারা গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।

ছিনতাই হওয়া একটি মোবাইল তাদের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায়, অন্যটি নিহত হওয়ার ঘটনায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।