সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে রাজিয়া নাসের এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে রাজিয়া নাসের এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র সহোদর, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র চাচী, জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র মা মহীয়সী নারী, বেগম রাজিয়া নাসের এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬নং কোদালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক মোঃ আবুল হান্নান গাজীর আয়োজনে শুক্রবার জুম্মা নামাজ বাদ কোদালিয়া গ্রামে তার বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়ায় অংশ গ্রহণকারী প্রায় তিন হাজার মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, শিল্পপতি মাহাবুবুল আলম গাজী শামিম, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আ’লীগ নেতা শহীদ মেহফুজ রচা, মোঃ জিকরুল আলম, এস,এম, নাসির উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কোদালিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শেখ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল বাশার মোল্লা, শেখ শহিদুল ইসলাম, নজরুল ইসলাম মিল্টন, যুবলীগ নেতা সন্দ্বীপ বিশ্বাস ও কল্লোল বিশ্বাস পলু, আ’লীগ নেতা গোলাম মওলা, সাংবাদিক শরীফ মাসুদুল করিম ও শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ আওয়ামীলীগ ও এর সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।