সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে মোবাইল কোর্ট পরিচালিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে মোবাইল কোর্ট পরিচালিত

বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ছয়টি কেসে দশ হাজার ছয়’শ টাকা জরিমানা ও নগদ আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন গত বুধবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত মোল্লাহাটের দারিয়ালা, নাশুখালি ও জয়ডিহিসহ বিভিন্ন বাজার ঘুরে এ মোবাইল কোর্ট পরিচালনা ও নগদ জরিমানা করেন। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক ব্যবহার না করা, চা দোকানে আড্ডা দেয়াসহ তাস-লুডু খেলা এবং বিভিন্ন অপরাধে মোট ৬’টি কেসের মাধ্যমে এ জরিমান করেন তিনি। এছাড়া এসময় তিনি অনেকের মাঝে মাস্ক বিতরন করেন।
উল্লেখ্য, মোবাইল কোর্টর উপস্থিতি বুঝতে পেরে নাশুখালি বাজারের কয়েকটিসহ বিভিন্ন চা দোনের আড্ডাবাজ ও তাস-লুডু খেলোয়াড়রা দিক-বিদিক দৌড়ে/ছুটে পালায়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন জানান, এ অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। যদি কেউ এর আওতায় আসে তা হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।