সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতে জেলি পুশকৃত ২মণ চিংড়ি মাছ পুড়িয়ে ভষ্ম | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতে জেলি পুশকৃত ২মণ চিংড়ি মাছ পুড়িয়ে ভষ্ম

বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপদ্রব্য (জেলি) পুশকৃত প্রায় ২মণ চিংড়ি মাছ পুড়িয়ে ভষ্ম করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার জয়ডিহি রাধা গোবিন্দ কেন্দ্রিয় মন্দির সংলগ্ন মাছের আড়ৎ থেকে ক্ষতিকারক জেলি (অপদ্রব্য) পুশকৃত ওই সকল মাছ জব্দ ও প্রকাশ্যে পুড়িয়ে ভষ্ম করা হয়। একই সাথে ওই মন্দির সংলগ্ন গোপাল বিশ্বাসের বাড়িতে পৃথক দুটি ঘরে অপদ্রব্য/জেলি প্রস্তুতির কারখানা শনাক্ত ও জেলি তৈরির সরঞ্জাম ধ্বংশ করা হয়। এ অভিযান পরিচালনাা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি মোঃ গোলাম কবীর ও তার সংগিয় একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন বলেন, এক শ্রেণির অসাধূ ব্যবসায়ী অধিক লাভের আশায় ওজন বৃদ্ধি করতে মানব দেহের জন্য মারাতœক ক্ষতিকারক জেলি চিংড়ি মাছে পুশ করে। এধরনের অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।