সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে বিট পুলিশিং এর উদ্যোগে বৃক্ষ রোপণ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বিট পুলিশিং এর উদ্যোগে বৃক্ষ রোপণ

বাগেরহাটের মোল্লাহাটে বিট পুলিশিং এর উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (আজ) দুপুরে ১নং উদয়পুর ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে মোল্লাহাট বাজার ও উদয়পুর উত্তরকান্দি নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন সড়কের পাশে (সরকারি জমিতে) গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
১নং উদয়পুর ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই আবু হাসানের সার্বিক তত্বাবধানে এ গাছ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর। এ গাছ রোপণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করাসহ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, আ’লীগ নেতা ফয়জুল করিম পিন্টু শেখ ও কেআর কলেজ ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ প্রমূখ।
এ উপজেলার ৭টি ইউনিয়ন এলকায় ৭টি বিট পুলিশিং এর উদ্যোগে অনুরূপ ভাবে গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।