সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে বজ্রপাতে এক জনের মৃত্যু ! | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বজ্রপাতে এক জনের মৃত্যু !

বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে আব্বাস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার আড়–য়াডিহি বিলে মঙ্গলবার সকাল ১১টার দিকে মাছ শিকারকালে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। আব্বাস আলী শেখ আড়–য়াডিহি গ্রামের জাফর শেখের ছেলে। মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আব্বাস আলী শেখ তার ছোট ছেলে আবরার (১০)’কে সাথে নিয়ে বিলে যায় মাছ ধরতে। এসময় আকাশে মেঘ দেখে ছেলে আবরারকে বাড়িতে পাঠায় খড়-কুটো গুছিয়ে রাখার জন্য। এরপর বজ্রপাতের শিকারে আব্বাস শেখ ৪/৫ হাত উপরে উঠে পড়ে যায়। পাশের ঘের থেকে বিষয়টি খেয়াল করে তার আপন ভাই খয়ের শেখ। তখন আব্বাসকে দ্রুত উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার ভাই খয়ের। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর বাড়িতে আনা হলে বিকাল ৫টার দিকে জানাজা শেষে নিকটস্থ মোহাম্মাদপুর কবর স্থানে দাফন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।