সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত

২০২১-২০২২ অর্থবছরে বিড়ির উপর নতুন করে শুল্ক আরোপ না করায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় মোল্লাহাট বিড়ি শ্রমিকদের আয়োজনে নগরকান্দি আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর সভাকক্ষে সাবেক ৩নং গাংনী ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, কে,আর কলেজের সাবেক অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম দুলাল, গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম শাহিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম শফিজুর রহমান, নব নির্বাচিত কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ও প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইমন বিশ্বাস জয়, এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের সকল সদস্যদের দীঘায়ু কামনা এবং নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন ঘোষগাতী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুফতি মোঃ রফিকুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।