সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে প্রতিবন্ধী শিশু ধর্ষণের আসামী সামাদ শরীফ গ্রেফতার | চ্যানেল খুলনা

মোল্লাহাটে প্রতিবন্ধী শিশু ধর্ষণের আসামী সামাদ শরীফ গ্রেফতার

বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণ মামলার আসামী ’স’ মিল মালিক সামাদ শরীফকে (৩৫)’কে আটক করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) রাতে নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সামাদ শরীফ উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের রাঙ্গা মিয়া শরীফের ছেলে।
উল্লেখ্য, গত ( ২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিবন্ধী শিশু (১০) তার বাড়ী থেকে কৃষানদের খাবার পানি নিয়ে ধান ক্ষেতে যায়। শিশুটি কৃষানদের পানি খাওয়ানোর পর সকাল সাড়ে ১১ টার সময় তার বাড়ীতে আসার পথে আসামী মোঃ সামাদ শরীফ এর করাত কলের সামনে রাস্তার উপর পৌছালে প্রতিবন্ধী শিশুটির হাত ধরে জোর পূর্বক তার করাত কলের পাশে একটি টিনের ঘরে নিয়া যায়। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে আসামী শিশুটির মুখ চেপে ধরে তাঁর করাত কলের পাশে টিনের ঘরের মধ্যে থাকা একটি কাঠের টেবিলের উপর জোর পূর্বক ধর্ষন করে। উক্ত বিষয়টি কাউকে কিছু না বলার জন্য শিশুটিকে হুমকি দেয়ায় ওই দিন পরিবারের কেউ জানতে পারে নাই। এ ঘটনায় শিশুটি অসুস্থ্য হওয়ার এক পর্যায়ে ৩০ তারিখে তার মার কাছে বলে দেয়। এর পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। একই দিনে (৩০ নভেম্বর) শিশুটির মা বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, বুধবার সকালে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযুক্ত করাত কল মালিক ধর্ষক সামাদ শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামী কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।