সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামানের যোগদান অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামানের যোগদান অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৭ নং আটজুড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়ার যোগদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উক্ত ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে তার এ যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আসগর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জিকরুল আলম মিয়া, বিশিষ্ট মুরব্বি মোঃ হানেফ মোল্লা ও আঃ রফিক কাজি।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, ইউপি সচিব নুরুল আলম শেখ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ জিল্লুর রহমান, গণ্যমান্যদের মাঝে গোলবার হোসেন লিন্টু, সাবেক ইউপি সদস্য ওমর আলী মুন্সী, ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা, মোঃ আইয়ুব আলী মোল্লা, মোঃ ওলিয়ার রহমান ও মোঃ পারভেজ মিয়া প্রমুখ।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া বলেন, জনগণের সহযোগিতায় যেকোনো মূল্যে অত্র ইউনিয়ন কে মাদকমুক্ত ও উন্নত ডিজিটাল ইউনিয়ন গঠন করা হবে। এছাড়া দারিদ্রতা দূরীকরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।