সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০ টায় উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।

এ সময় উক্ত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, সরকারি ওয়াজিব মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিয়া পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।

রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সেঁজুতি শেখ এবং ওদের প্রতিযোগিতা এবং দ্বিতীয় ও তৃতীয় হয় কচুরিয়া হাজি সাবের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঝিলিক মন্ডল ও মানিহা সুলতানা মিম।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে এতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় উপজেলার শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।