সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে: তরুণদের প্রাণের উচ্ছ্বাস | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে: তরুণদের প্রাণের উচ্ছ্বাস

“জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার চেতনা আমাদের অনুপ্রেরণার উৎস”—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুরে শুরু হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডা: মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

কাহালপুর ডা: মনসুর স্মৃতি সংসদের আয়োজনে এই টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশগ্রহণ করেছে, যেখানে অনূর্ধ্ব-১৭ বছরের প্রতিভাবান খেলোয়াড়রা খেলার সুযোগ পেয়েছে।

স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ, চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আমেজ।

খেলাটির উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো: রিয়াজুল ইসলাম মিয়া ও উপজেলা জামায়াতের যুব বিভাগ সেক্রেটারি মিয়া পারভেজ আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশচন্দ্র খান, জাতীয় নাগরিক পার্টির মোল্লাহাটে উপজেলা কমিটির সদস্য মো: পিন্টু মিয়া ও খায়রুল আলম দুঃখ মিয়া, ক্রিয়া সংগঠক জিয়াউল হক তুষার, শাহ আলম মিয়া, ডা: মনসুর স্মৃতি সংসদের কৃতি খেলোয়াড় মইনুল ইসলাম রাসু, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম শিহাব, সাকিব মিয়া, কাফি মিয়া, মিজানুর রহমান মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা আগামী প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।”

তারা আরও উল্লেখ করেন, এর মাধ্যমে আগামী বাংলাদেশকে সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে হবে।

বক্তারা মনে করেন, খেলাধুলার মাধ্যমে তরুণরা দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি শিখে থাকে। সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে এ ধরনের টুর্নামেন্ট কিশোর-যুবকদের আত্মবিশ্বাসী করে তোলে, যা ভবিষ্যতে একটি সুশিক্ষিত, সুস্থ ও সচেতন বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই মাঠে ছিল উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য। দর্শকদের করতালিতে খেলোয়াড়রা আরও বেশি উৎসাহ পেয়েছে। খেলোয়াড়দের পরিবার, এলাকার ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণরা খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।

ডা: মনসুর স্মৃতি সংসদের আয়োজকরা জানান, তাদের উদ্দেশ্য শুধু একটি টুর্নামেন্ট আয়োজন নয়, বরং আগামী প্রজন্মের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ জাগিয়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান থাকবে।
এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তরুণদের এ

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।