সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে জামায়াতে ইসলামী ও সনাতন নেতৃবৃন্দের মতবিনিময় | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জামায়াতে ইসলামী ও সনাতন নেতৃবৃন্দের মতবিনিময়

বাগেরহাটের মোল্লাহাহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ননে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের (অপরাজিতা) এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাসমত আলী সরদারের সভাপতিত্বে এবং যুব বিভাগ সেক্রেটারি মিয়া পারভেজ আলমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছি। আমরা সাম্প্রদায়িক নয়। আমরা চাই হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিষ্টান সবাই এক হয়ে সুন্দর, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের একটি বাংলাদেশ বিনির্মাণ করতে।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি বরেন্দ্রনাথ দে, পূজা উদযাপন ফ্রন্টের নেতা অশোক মন্ডল, পীযূষ কান্তি সরকার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক কল্লোল বিশ্বাস পলুসহ ৭৮টি পূজা মণ্ডপের সভাপতি উপস্থিত ছিলেন।

আলোচকরা পূজাকেন্দ্রিক নিরাপত্তা, মন্দির এলাকায় নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ, মেলায় শৃঙ্খলা বজায় রাখা এবং সরকার প্রদত্ত বরাদ্দ যথাসময়ে প্রতিটি মন্দিরে পৌঁছানোর বিষয়গুলোর ওপর জোর দেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি ফরাজী মিজানুর রহমান, ওলামা বিভাগ সভাপতি মাওলানা আসলাম মোল্লা, পেশাজীবী সেক্রেটারি শেখ ইয়াসিন সহ উপজেলা জামায়াতে ইসলামের কর্ম পরিষদ সদস্যসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।