সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকাল ৩টায় খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বের এ খেলায় অংশ নেয় উপজেলার ৭ নং আটজুড়ী ইউনিয়ন ফুটবল দল ও ৪ নং কুলিয়া ইউনিয়ন ফুটবল দল।
উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি দলের মধ্যকার বিভিন্ন পর্বের এ টুর্নামেন্ট শেষ হবে ২২মে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া ও মনোরঞ্জন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ নাহিদ ও মোঃ আজিজুর রহমান, সাংবাদিক শফিউল আলম নিশান, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর, আয়ুব আলী মোল্লা, মোঃ পারভেজ মিয়া প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।