সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালনে দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালনে দোয়া অনুষ্ঠিত

মোল্লাহাটের কোদালিয়া ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোদালিয়া ইউনিয়ন আওয়াামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম’র উদ্যোগে শুক্রবার জুম্মাবাদ অত্র ইউনিয়নের মসজিদে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হেলাল উদ্দীন এমপিসহ শেখ পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অত্র ইউনিয়নের অন্যান্য মসজিদের ন্যায় সরসপুর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোদালিয়া ইউনিয়ন আওয়াামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, হাজী শেখ শাহাবুদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম প্রমূখ।
দোয়া পরিচালনা করেন সরসপুর জামে মসজিদের ইমাম ও কোদালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নুরুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।