সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় আটক ৩, মোবাইল কোর্টে অর্থদন্ড | চ্যানেল খুলনা

মোল্লাহাটে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় আটক ৩, মোবাইল কোর্টে অর্থদন্ড

বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের অভিযানে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি) পুশিং অবস্থায় তিন জনকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার আন্দিগ্রাম সাকিনে অনদিরাহা এলাকায় পরিত্যাক্ত দোকান ঘরে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশিং অবস্থায় ৩২ কেজি চিংড়ি মাছ সহ তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের জয়নাল আবেদীনের দুই ছেলে আবুজার (২৫) ও আবুজাফর (২৩)। অপরজন একই এলাকার দুলাল মোল্লার ছেলে শামীম মোল্লা (১৯)। আটককৃত তিন আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৫ হাজার টাকা অর্থদন্ড করেছে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে সংগীয় এসআই মোঃ সোহেল আল-মামুন এবং এ,এসআই আব্দুল কুদ্দুস সহ মোল্লাহাট থানাধীন আন্দিগ্রাম সাকিনে অনদিরাহা এর পরিত্যাক্ত দোকান ঘরে অভিযান পরিচালনা করে পুশিং অবস্থায় ৩২ কেজি চিংড়ি মাছ সহ তিন জন আসামীকে আটক করেন। বিষয়টি বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীদেরকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।