সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ঘুমন্ত শিশুকে ডেকে নিয়ে চোর অপবাদে অত্যাচার ও কুপিয়ে যখম | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ঘুমন্ত শিশুকে ডেকে নিয়ে চোর অপবাদে অত্যাচার ও কুপিয়ে যখম

বাগেরহাটের মোল্লাহাটে তফু শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে নয়ন মুন্সি (১৩) নামের ঘুমন্ত এক শিশুকে ডেকে নিয়ে চোর অপবাদ দিয়ে এলোপাথাড়ী মারধর ও কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর ৬টায় উপজেলার দারিয়ালা গ্রামে ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। নির্মম নির্যাতনের এ ঘটনায় আহত শিশুকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নয়ন দারিয়ালা গ্রামের সেলিম মুন্সির ছেলে।
ভিকটিমের মা রেনিসা জানান, তাদের প্রতিবেশী দারিয়ালা গ্রামের রুহুল শিকদারের ছেলে তফু শিকদার মেহেদী নামে অপর এক শিশুর মাধ্যমে শুক্রবার ভোর ৬টার দিকে ঘুমন্ত নয়ন’কে ডেকে নেয়। এরপর তাকে মাছ ধরার জাল চুরির অপবাদ দিয়ে এলাপাথাড়ী মারধর করে। অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে তাকে কুপিয়ে যখম করে। এ ঘটনার বিচার দাবী করে ভিকটিমের মা আরও বলেন, তার ছেলে কিছুটা সুস্থ্য হলে থানায় অভিযোগ করবেন।
এবিষয়ে সাক্ষাৎকারের জন্য সরেজমিনে গেলে তফু শিকদারকে বাড়ি না পাওয়ায় তার স্ত্রী বলেন, চোরের সাথী কেউ হয়না, আপনারাও না, জাল চুরি করছে তাই মারছে আর কাচি দিয়ে বাড়ৈছে ও ঘেটৈছে (আঘাত করছে)। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাশের বাড়ির মেহেদীর কাছে শুনেছেন যে, তাদের জাল নয়ন চুরি করছে, যার দাম প্রায় দেড়শত টাকা।
মেহেদীর মা জানান, তার ছেলেকে দিয়ে নয়নকে ডেকে এনে কোন কথা না শুনেই তাকে মারধর শুরু করে। নয়ন তার কথা শুনাতে চেয়েছিলো, কিন্তু তফু তা শুনে মারধর করাসহ বারবার কাচি দিয়ে আঘাত করছিলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।