সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে গাঁজা সেবনের দায়ে যুবকের ১ বছরের জেল | চ্যানেল খুলনা

মোল্লাহাটে গাঁজা সেবনের দায়ে যুবকের ১ বছরের জেল

বাগেরহাটের মোল্লাহাটে গাঁজা সেবনের অপরাধে এক যুবককে ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বুধবার (২৮ জুলাই) রাত ৯ টার সময় এই সাজা দেন। সাজা প্রাপ্ত ফারুক খলিফা (৩০) উপজেলার সারুলিয়া গ্রামের আক্কাস খলিফার ছেলে।
পুলিশ জানায়, মোল্লাহাট থানা পুলিশের মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযানে গতকাল রাত ৮ টার দিকে সারুলিয়া এলাকা হতে ফারুক খলিফাকে গাঁজা সেবনকালে আটক করা হয়। তাঁর শরীর তল্লাশি করে আরও ছয় পুরিয়া গাঁজা পাওয়া যায়।
ফারুক খলিফা একজন অভ্যাসগত মাদক সেবী এবং পেশাদার মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের। মাদকসেবন ও মাদক ব্যবসায়ের বিষয়টি বিবেচনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁকে ১ বছর জেল দেন। তাঁকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, তাঁদের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।