সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ক্লিনিক থেকে বিপুল পরিমাণ সরকারি ওষধু জব্দ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ক্লিনিক থেকে বিপুল পরিমাণ সরকারি ওষধু জব্দ

বাগেরহাটের মোল্লাহাটে মা ক্লিনিক এন্ড ডাগনস্টিক সেন্টার থেকে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। সোমবার বিকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির মোল্লাহাট উপজেলা সদরে বেসরকারি মা ক্লিনিকটি পরিদর্শনে গেলে ওই সরকারি ওষুধ ধাভ পড়ে। দ্রুত খবর পেয়ে সেখানে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন উপস্থিত হন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্লিনিক মালিক মো. কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, মা ক্লিনিকটি পরিদর্শনে গিয়ে সেবিকার কক্ষে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি ওষুধ দেখতে পায়। এসময় সরকারি ওই ওষুধ জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাফ্ফরা তাসনীন জানান, ওই ক্লিনিকে ইনজেকশন,ট্যাবলেট এবং ক্যাপসুল মিলে বিক্রয় নিষিদ্ধ ১২ ধরণের সরকারি ওষুধ পাওয়া গেছে। ভ্রাম্যমান আদালতে ক্লিনিক মালিক মো. কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।