সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে করোনারোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে করোনারোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

বাগেরহাটের মোল্লাহাটে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব (কোভিড-১৯) এর ২য় ঢেউ হতে সকলকে রক্ষায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গত শুক্রবার বিকাল হতে রাত ৯টা পর্যন্ত মোল্লাহাটের বিভিন্ন বাজার ও এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন। এ সময় সরকার ঘোষিত সিদ্ধান্ত/লকডাউন অমান্য করে (বিকাল ৩টার পর) যে, সকল দোকান, হোটেল ও চা দোকান খোলা রাখাসহ আড্ডা, তাস-লুডুর মাধ্যমে জুয়া খেলা চলছিলো এমন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মোট ৫টি মামলায় ১৭ হাজার ৫০ টাকা নগদ অর্থদন্ড/সাজা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন বলেন, মোল্লাহাটের সর্বত্র এ কার্যক্রম গত কয়েকদিন ধরে চলছে এবং আগামীতে আরো জোরদারভাবে চলবে। কারন করোনার ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষায় সচেতনতা সৃষ্টিতে এর বিকল্প নাই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।