সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ঈদ পুনর্মিলনীসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ঈদ পুনর্মিলনীসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

বাগেরহাটের মোল্লাহাটে রূপা চৌধূরী অটিজম (প্রতিবন্ধী) স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদেরকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে নগদ আর্থিক সহায়তা প্রদান ও অসহায় দরিদ্র দুই শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরন করা হয়েছে। উপজেলার চরকুলিয়া রূপা চৌধূরী অটিজম (প্রতিবন্ধী) স্কুুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও দ্বীপ মহিলা সংস্থার চেয়ারম্যান দীল ফারজানা বিথী তার নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা প্রদান ও শাড়ি-লুঙ্গী বিতরণ করেন। গতকাল বিকালে মোল্লাহাটের দ্বীপ মহিলা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী, অটিজম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান ও অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপা চৌধূরী অটিজম (প্রতিবন্ধী) স্কুুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও দ্বীপ মহিলা সংস্থার চেয়ারম্যান দীল ফারজানা বিথী, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, দ্বীফ মহিলা সংস্থার উপদেষ্টা দীল আফরোজা ফারুকী ও সদস্য তাসনিয়া রহমান। এছাড়া উপস্থিত ছিলেন রূপা চৌধূরী অটিজম (প্রতিবন্ধী) স্কুলের শিক্ষক-কর্মচারী ও দ্বীপ মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।